• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নড়াইলে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬

Views: 10

উজ্জ্বল রায়, নড়াইল :

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নড়াইল জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার (১০জুলাই) বিকাল ৪টায় নড়াইল জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রবেশদ্বারে সকলকে রজনীগন্ধা ও গোলাপের স্টিক হাতে তুলে দিয়ে বরণ করে নেয় জেলা এনসিপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দ।উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় জেলার তিনটি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং কেন্দ্রীয় কর্মসুচির জুলাইযাত্রা উপলক্ষে আগামী ২৫ জুলাই নড়াইলে জুলাইযাত্রা সফল করার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা এনসিপি’র আহ্বায়ক মুন্সী জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুজ্জামান, নাজমুল হাসান, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, এসএম এখলাসুর রহমান, সিনিয়র যুগ্ন সদস্য সচিব শাহজাহান সাজু, যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক দেব কুমার ঘোষ,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, প্রচার সম্পাদক আশিক মোল্যা ও শাহান সরদার, প্রমুখ।


এই বিভাগের আরও খবর