• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৫প্রতিষ্ঠান কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নৌকার ফ্যানের পাখার আঘাতে লক্ষাধিক টাকা মূল্যের মাছের মৃত্যু

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬

Views: 26

 

সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুরে একটি বিলে সৌখিন স্যালোর নৌকার পাখার আঘাতে লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছের মারা যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টুপামারী বিলে (জিয়া পুকুর)।

মৎস্যচাষী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) পরিচালনায় টুপামারীর বিল দুই বছরের জন্য লীজ প্রদান করা হয়। সর্বোচ্চ ডাকে দুই বছরের জন্য লীজ নেন মৎস্য চাষী রায়হানুল ইসলাম। এক বছরের জন্য বিলের গেট এবং বিলে স্যালো ইঞ্জিনচালিত সৌখিন নৌকা চালানোর জন্য লীজ নেন মাইদুল ইসলাম বাবু। নৌকার পাখায় খাঁচা দিয়ে চালার নিয়ম। সম্প্রতি নৌকার পাখায় খাঁচা ভেঙ্গে গেলে মৎস্যচাষী রায়হানুল ইসলাম খাঁচা না লাগা পর্যন্ত নৌকা চালাতে নিষেধ করেন মাইদুল ইসলাম বাবু ও নৌকা চালক লিটনকে। এরপর লিটন নৌকা চালাতে অস্বীকৃতি জানান। বিষয়টি বাবু কোন কর্ণপাত না করে নতুন করে নৌকা চালক আলালকে এনে নৌকা চালান। এতে গত এক সপ্তাহে বিভিন্ন প্রজাতির আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের মাছ নৌকার ফ্যানের পাখার আঘাতে মরে ভেসে উঠছে।

মাইদুল ইসলাম বাবুর সাথে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। নৌকার ফ্যানের খাঁচা ভেঙ্গে গেলে আমি দ্রুত ঠিক করে এনে আবার চালাচ্ছি। ওনাদের মাছ অনেক দিন ধরে মরছে।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ লোকমান হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এব্যাপারে কোন কিছু জানিনা এবং আমাকে কেউ জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর