• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং চুক্তি হলে মোঘলহাটের পরিত্যক্ত স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান পরপর তিন ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এক লাফে বিপুল পরিমাণে বাড়ল এলপিজির দাম কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি, মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে মাদক নির্মূলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে -রাজারহাটে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ আটোয়ারীতে আগাছা নাশক বিষ স্প্রে করে বেগুন ক্ষেত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা আটোয়ারীতে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পরপর তিন ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Views: 0

মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি)।-খবর তোলপাড়।

ইএমএসসির তথ্য অনুযায়ী শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে উঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম ,কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর