• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

 

পিআইডি, রংপুর :

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাঁচ দিনের সরকারি সফরে ৩০ সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছেন।

 

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৩০শে সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে এবং দুপুর ১২ টা ৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর তিনি বিকাল ৪ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে এবং বিকাল ৫ টা ৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।

 

কর্মসূচি অনুযায়ী, ১লা অক্টোবর (বৃহস্পতিবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সকাল ১১ টায়, বিকাল ৩ টায় ও বিকাল ৪ টায় যথাক্রমে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবন উদ্‌বোধন, সদরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক উদ্‌বোধন ও জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধন করবেন। উদ্‌বোধন শেষে তিনি সন্ধ্যা ৭ টায় লালমনিরহাট বড়বাড়ী জয়হরি বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

 

কর্মসূচিতে আরো উল্লেখ করা হয়, ২রা অক্টোবর (শুক্রবার) মন্ত্রী সকাল ১০ টায়, বিকাল ৪ টায় ও বিকাল ৫ টায় পর্যায়ক্রমে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে মডেল খাল পরিদর্শন (মহেন্দ্রনগর নিষ্কাশন খাল), বিজিবি ক্যান্টিন মোড়ে ভুট্টা চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মোগলহাট রেল স্টেশন হতে ধরলা নদীর ঘাট ও মোগলহাট জিরামপুর মন্দির হতে সোনাউল্লার কুড়া পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্‌বোধন করবেন। এরপর তিনি সন্ধ্যা ৭ টায় মহেন্দ্রনগর বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজনে হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

 

ঔদিন মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজ হলরুমে রাত ৮ টা ৩০ মিনিটে, ৯ টা ৩০ মিনিটে ও ১০ টা ৩০ মিনিটে যথাক্রমে জেলা প্রশাসক (ডিসি) কিশোর গোল্ড কাপ টুর্নামেন্ট প্রস্তুতিমূলক সভা, ‘হামার লালমনি’ প্রদর্শনীর প্রস্তুতিমূলক সভা ও আলোকিত লালমনিরহাটের পর্যালোচনা সভায় অংশ নেবেন।

 

সফরসূচিতে উল্লেখ করা হয়, ৩রা অক্টোবর (শনিবার) ত্রাণ মন্ত্রী সকাল ১০ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম এবং সকাল ১১ টায় ‘হামার লালমনি’ প্রদর্শনী অনুষ্ঠানের মাঠ পরিদর্শন করবেন। এরপর তিনি সার্কিট হাউজ হলরুমে দুপুর ১২ টায় ও দুপুর ১২ টা ৩০ মিনিটে যথাক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করবেন। চেক বিতরণ শেষে মন্ত্রী বিকাল ৩ টায় মিশন মাঠে লালমনিরহাট সদর উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

 

পরদিন ৪ঠা অক্টোবর (রবিবার) সকাল ৮ টা ৪৫ মিনিটে মন্ত্রী ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

 

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর