• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা বিশ্বকাপে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে সন্ত্রাসের গডফাদার লাল আটক দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত। কুড়িগ্রামের রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোকগমন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পুলিশে বড় নিয়োগ, যেভাবে আবেদন করতে হবে

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Views: 1

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এ নিয়োগে অংশ নেওয়ার সুযোগ পাবেন।-খবর তোলপাড়।

শুক্রবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। তবে এবার ঠিক কতজনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

আবেদনের যোগ্যতা কী:

টিআরসি পদে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং শারীরিক সক্ষমতার নির্ধারিত মান পূরণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

নারী-পুরুষের উচ্চতায় পৃথক শর্ত:

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ ও নারী প্রার্থীদের জন্য আলাদা উচ্চতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের জন্য সর্বনিম্ন উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বিশেষ কোটার নারী প্রার্থীদের জন্য এ উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।

আবেদন করার আগে যে বিষয়গুলো জানা জরুরি:

নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা প্রয়োজনীয় তথ্য গোপন করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের অনিয়ম ধরা পড়লে প্রার্থিতা বা নিয়োগ বাতিল হতে পারে।

এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরও কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রযোজ্য ফি জমা দিতে হবে।

আবেদনের সময়:

১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৬।

আবেদনের মাধ্যম:

বাংলাদেশ পুলিশের সরকারি ওয়েবসাইট police.gov.bd থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত নির্দেশনা দেখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর