• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য রিয়ান গ্রেপ্তার নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার রামদা উদ্ধার, গ্রেপ্তার ২ বিটিভিতে উচ্চ শ্রেণিতে উন্নীত হলেন ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা দুই কিডনি ডায়ালাইসিসের খরচ জোগাতে দিশেহারা রিয়াজুলের পরিবার কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার জবাব দিলো নরেন্দ্র মোদি

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

Views: 1

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।-খবর তোলপাড়।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’

এর আগে একই দিন তারেক রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছাবার্তায় তারেক রহমান লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।’

তারেক রহমানের শুভেচ্ছার জবাবে মোদির এই বার্তা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক প্রকাশ্য বার্তা বিনিময়ের একটি উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর