• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Views: 1

দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ জোশীকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৫ অনুচ্ছেদের (২) উপধারা অনুযায়ী অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। –-খবর তোলপাড়।

একইসঙ্গে মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দপ্তরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্জনের নির্দেশ দিয়েছেন।

এর আগে ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন সরকারি পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।

প্রহ্লাদ জোশী বর্তমানে কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রালয়ের দায়িত্ব পালন করছেন। বর্তমান পোর্টফোলিওর পাশাপাশি এখন থেকে তিনি দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর