• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত চালু হলো নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত কমপক্ষে ১৬৪, আহত ৯৭১ কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙ্গন জৈব সার ও ফেরোমন ফাঁদে বদলে যাচ্ছে কুড়িগ্রামের কৃষিচিত্র ব্রাজিলের কাছে পাত্তাই পেলোনা স্কটল্যান্ড বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা আবারও ভারত থেকে আসছে ট্রেনের কোচ ১০ হাজার ‘অবৈধ’ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে জানালো বিজেপি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বজ্রপাতে গাভীর মৃত্যু, নারী আহত

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বজ্রপাতে একটি গাভীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের হাঁসারপাড় বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমনারায়ণ গ্রামের বাসিন্দা মাওলানা শাহ আলমের একটি গাভী দুপুরে মাঠে ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গাভীটি ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের সদস্যরা গাভীটিকে মাঠ থেকে বাড়িতে এনে মাটি চাপা দেন। অন্যদিকে একই সময়ে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী মৌজার রামশিং এলাকায় বজ্রপাতে দুলালী বেগম (৪২) নামে এক নারী আহত হন। তিনি ওই এলাকার মাছের পোনা ব্যবসায়ী সাইদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা আহত দুলালী বেগমকে দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ বৈরী আবহাওয়া ও বজ্রপাতের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর