• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

Views: 1

পিএম সৈকত:

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার ঝুঁকি মোকাবিলা সহ বিভিন্ন দূর্যোগ ও সমস্যা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার এবং স্বেচ্ছাসেবীদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশের উত্তরাঞ্চলের চর এলাকায় বন্যা-বিষয়ক স্বেচ্ছাসেবী দল গঠন ও তাদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

এসময় ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উপজেলা আইসিটি কর্মকর্তা নুরুল আমিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ফ্রেন্ডশিপের রিজিওনাল ম্যানেজার আশরাফুল ইসলাম মল্লিক, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মনি দিও, পাঁচগাছি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন, ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান এবং প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক লাবিবুল ইসলাম।

সভায় চরাঞ্চলে বন্যার সময় স্থানীয় জনগোষ্ঠীর করণীয়, আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উদ্ধারকাজে স্বেচ্ছাসেবীদের ভূমিকা এবং দুর্যোগের পর জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

বক্তারা বলেন, বন্যাপ্রবণ চরাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী দল গড়ে তোলা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও সংগঠিত স্বেচ্ছাসেবকেরা বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করা এবং জরুরি সময়ে সহায়তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সভায় বিভিন্ন জিও-এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীগণ অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর