• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান, মদ-সামগ্রী জব্দ আটক ১

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬

Views: 5

হুমায়ুন কবির সূর্য: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় প অভিযান চালিয়ে মদ ও মদ তৈরির সামগ্রী জব্দসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, বাড়ির মালিক হবিবর রহমান এবং কারিগর গ্লানি চন্দ্র।

সোমবার (২২ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় হাবিবর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়। এ সময় কারখানার কারিগর ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে কারখানার মূল হোতা হাবিবর রহমানের ছেলে আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ বলছে, তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে।

ফুলবাড়ীতে এই প্রথম বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল থেকে একজন এবং বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর