• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার সংবিধানে ফিরল বাংলাদেশের গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা, পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে মারা গেছে ৭ জন “নদী আমাগো বাজানরেও ছাড়লো না” তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে ভয়াবহ ভাঙন পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৩০ অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে মারা গেছে ৭ জন

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কক্সবাজারের চকরিয়া ও পার্বত্য জেলা বান্দরবানে ভারি বর্ষণের মধ্যে পৃথক পাহাড়ধসের ঘটনায় শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকরিয়ার বরইতলী ইউনিয়নে দুই শিশু এবং বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ ৫ জন মারা গেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট থানার ওসি দুটি ঘটনা ও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।-খবর সংবাদদাতা, বান্দরবান ও চকরিয়া।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় পাহাড়ধসে নিহতরা হলেন মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান। তারা সবাই আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ার বাসিন্দা। এ ছাড়া নিহত হয়েছেন চট্টগ্রামের হালিশহর এলাকার মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, উদ্ধার হওয়া পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে চকরিয়ায় ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটাপাহাড়ি গ্রামে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। রেললাইন পানিতে ডুবে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগও মঙ্গলবার দুপুরের পর থেকেই বন্ধ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর