• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বিজিবি মোতায়েন ঢাকাসহ আশপাশের জেলায়

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

Views: 2

 

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।-খবর তোলপাড়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদযাত্রা ঘিরে সম্ভাব্য জনচাপ ও যানজট মোকাবিলা, পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তার মতো ব্যস্ত এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঈদের সময় মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সরকারের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ টোল প্লাজাগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট কমাতে এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই মূল লক্ষ্য।

তিনি বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঈদের আগে সাত দিন এবং পরে তিন দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ মহাসড়ক, টোল প্লাজা এবং যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমে সহায়তা দেবে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর