• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বিদ্যানন্দ সেবা সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

Views: 1

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যানন্দ সেবা সংস্থা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এরশাদুল হকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা আলহাজ্ব মোঃ বাছের উদ্দিন আল আজাদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মুহাঃ আব্দুস সাত্তার সরদার।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ ও রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর