• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরে ৪৩ বছর পর আবার জ্বলে উঠল বিদ্যোৎসাহী পাঠাগার কুড়িগ্রামে উলিপুরে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে খেলাধুলায় মাতল নারী ও কিশোরীরা বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ চার গ্রেডে পোশাকশ্রমিকদের মজুরি কাঠামোর সুপারিশ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা আ. লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না বললো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’ খ্যাত ওটিলিয়া বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গত ২৬ মাসে ১৯ সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ৮৪: টেলিগ্রাফ কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

Views: 3

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে সোমবার (১০ আগস্ট) দুপুরে ছিনাই ইউনিয়নের পূর্ব দেবত্তর গ্রামের বুড়িদহ বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। নিহত রুবেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের হরিশ^র তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সকলের বাড়ি হরিশ^র তালুক গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য ইছাহাক আলীসহ কয়েকজন জানান, দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ বিলে মাছ ধরতে যায়। এ সময় একটি বৈদ্যুতিক সংযোগের বাঁশের খুঁটি ভেঙে বিলের পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন জেলেরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়।

রাজারহাট থানার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর