• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

 

আব্দুল মালেক :

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্পের আওতায় নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠন এই দিবসের কর্মসূচি বাস্তবায়ন করে।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

র‍্যালিটিতে উপজেলা ক্লাইমেট কাউন্সিলের সদস্যবৃন্দ, উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক, ইএসডিও, এএফএডি , ইউডিএমসি এর সদস্যবৃন্দ, উলিপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, উলিপুর উপজেলা বিএনপি মহিলা দলের সদস্যগণসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উলিপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা আক্তার লতা, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য স্বপ্না আনছারী, সাংবাদিক মমিনুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও উপজেলা বিএনপির মহিলা সদস্য রুবিনা আক্তার, তথ্য আপা মনিরা খাতুন, ইএসডিও পক্ষে মাইগ্রেশন ও ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় রায়, ডিআরআর ও এনবিএস অফিসার জয়প্রকাশ, উপজেলা জলবায়ু পরিষদের পক্ষে ফারহানা ইয়াসমিন, সোহাইব হোসেন, খালেক পারভেজ লালু, বিপ্লব মিয়াসহ বিভিন্ন মহিলা সংস্থার কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে উপস্থিত মহিলা সংস্থার সকল কর্মীগণকে ফলজ ও বনজ গাছ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com