• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই ব্রাজিলের বিপক্ষে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো! কোচিং সেন্টারের ছাদ ধসে কমপক্ষে ১৪ শিশু নিহত, আহত অনেক ভারতে ট্রাকে ধাক্কা দিয়ে মুহূর্তেরই বাসে আগুন: নিহত ৮, আহত ২৪ বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকবে বডি-ওর্ন ক্যামেরা ২০২৭ সালের হজের জন্য শুরু হয়েছে প্রাক-নিবন্ধন বাংলাদেশে ৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকবে বডি-ওর্ন ক্যামেরা

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ বুধবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।-খবর তোলপাড়।

শিক্ষামন্ত্রী জানান, “আগামীকাল ২ জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

‘এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। যেকোনো দুর্যোগ, প্রশ্নপত্র ফাঁস বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় পরিস্থিতি অনুযায়ী স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে’-উল্লেখ করেন তিনি।

পরীক্ষার মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। পাশাপাশি পরীক্ষকদের নম্বর প্রদানের ধরণও পর্যবেক্ষণ করা হবে, যাতে কেউ অস্বাভাবিকভাবে কম বা বেশি নম্বর না দেন।

শিক্ষার্থী ঝরে পড়ার কারণ অনুসন্ধানে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একটি কারিকুলাম কমিটি কাজ করছে। প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে পাঠ্যক্রমকে আরও যুগোপযোগী করা হবে। এছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর