• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই ব্রাজিলের বিপক্ষে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো! কোচিং সেন্টারের ছাদ ধসে কমপক্ষে ১৪ শিশু নিহত, আহত অনেক ভারতে ট্রাকে ধাক্কা দিয়ে মুহূর্তেরই বাসে আগুন: নিহত ৮, আহত ২৪ বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকবে বডি-ওর্ন ক্যামেরা ২০২৭ সালের হজের জন্য শুরু হয়েছে প্রাক-নিবন্ধন বাংলাদেশে ৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ব্রাজিলের বিপক্ষে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো!

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বকাপে যেন গোলের ঝুড়ি নিয়ে বসেছেন হালান্ড। গ্রুপ পর্বের দুই ম্যাচে দুই গোল করে চার গোল করেছেন। নকআউট রাউন্ডের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষেও জয়সূচক গোলটি এসেছে তার পা থেকে। তিন ম্যাচে পাঁচ গোল করেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। টানা ১৩ ম্যাচ গোল করা হালান্ডকে আটকানোর পথ খুঁজছে ব্রাজিল। কেননা, শেষ ষোলোতে তারাই খেলবে নরওয়ের বিপক্ষে।-খবর তোলপাড়।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল ও নরওয়ের মুখোমুখি লড়াইকে ঘিরে উত্তেজনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এমনকি ফুটবলারদের মধ্যেও। জাতীয় দলের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো, যিনি গুরুতর হাঁটুর চোটের কারণে খেলতে পারছেন না। সামাজিক মাধ্যমে নরওয়ের তারকা আরলিং হালান্ডকে উদ্দেশ্য করে মজার একটি মন্তব্য করেছেন। নরওয়ের শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর উদযাপন করতে হালান্ড একটি ছবি পোস্ট করেন।

ছবিতে তাকে ভাইকিংদের ঐতিহ্যবাহী হেলমেট পরে দেখা যায়। ক্যাপশনে তিনি নরওয়ের জাতীয় পতাকার ইমোজি ও একটি হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। সেই পোস্টের মন্তব্যে রদ্রিগো লিখেছেন, ‘তুমি অনেক পরিশ্রম করেছ… রোববার একটু বিশ্রাম নাও।’ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মন্তব্যটিতে ১৪ হাজারের বেশি লাইক পড়ে। মন্তব্যগুলোর বেশিরভাগই ছিল ব্রাজিলের সমর্থকদের, যারা জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়ে রদ্রিগোর কথার সঙ্গে একমত প্রকাশ করেন।

বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে তিন ম্যাচে হালান্ড ইতোমধ্যেই পাঁচটি গোল করেছেন। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার নরওয়েকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় এনে দিয়ে ইতিহাস গড়েছেন। এখন তার লক্ষ্য নর্ডিক দেশটিকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান উপহার দেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর