• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যেসব খাবার

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে শনিবার (১২ সেপ্টেম্বর) ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের জন্য জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নৈশভোজের মেনুতে ছিল ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাবারের ঐতিহ্য। আঞ্চলিক স্বাদ, ঐতিহ্যবাহী রেসিপি ও আধুনিক পরিবেশনার সমন্বয়ে সাজানো হয়েছিল খাবারের তালিকা।

হিমালয় থেকে দক্ষিণ ভারত, গুজরাটি পদ থেকে পুরোনো দিল্লির জনপ্রিয় মিষ্টি- নৈশভোজের মেনুতে ছিল দেশটির বিভিন্ন অঞ্চলের খাবার। এর মাধ্যমে সম্মেলনকক্ষের বাইরেও বিশ্বনেতাদের ভারতের খাবার ও পুরোনো ঐতিহ্যের স্বাদ দেওয়ার আয়োজন করা হয়েছে।-খবর তোলপাড়।

শুরুতে ছিল খাণ্ডভি মিল, ফুই, সরিষা, নারকেল ও কারিপাতা দিয়ে সাজানো বেসনের রোল; সঙ্গে কেশর আম, মাইক্রোগ্রিনস ও দইয়ের ড্রেসিং। আরও ছিল খুম্ব গালৌটি-পুদিনার পার্লসসহ শিরমাল রুটির ওপর পরিবেশিত নরম প্যানে গ্রিল করা মাশরুম কাবাব।

মূল খাবারে ছিল পনির লাবাবদার, শ্যালট ও টমেটোর সমৃদ্ধ গ্রেভিতে রান্না করা নরম পনির। গুচ্ছি মার্মিক পদে ছিল হিমালয়ের মোরেল মাশরুম ও অ্যাসপারাগাস, জাফরান, কিশমিশ ও মামরা বাদাম দিয়ে রান্না করা খাবার।

এ ছাড়া ছিল দক্ষিণ ভারতীয় মসলা ও হাতে তৈরি ভার্জিন নারকেল তেলে ভাজা গাজর ও শিমের ক্যারট বিন পোরিয়াল, টমেটো ও কারিপাতায় সমৃদ্ধ হালকা ডালের ঝোল থাক্কালি বেলে সারু, মসলা ও মৌসুমি সুগন্ধি উপকরণে রান্না করা বাসমতি চাল ও বাজরার মিলেট পোলাও এবং বিটরুট ও তাজা হার্বস দিয়ে তৈরি ঠান্ডা দইয়ের পদ বিটরুট রায়তা।

ডিজার্ট বা মিষ্টান্নে ছিল ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম উইথ জিলাপি, মৌসুমি ফল ও হালকা ফেটানো ক্রিমের সঙ্গে খাস্তা জিলাপি। আর ছিল শাহতুত ফিরনি, দুধ ও চাল দিয়ে ধীরে রান্না করা পুডিং, যার ওপরে ছিল মিষ্টি তুঁত ফল ও সোনার পাত।

সূত্র: উইয়ন নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর