• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কিশোর কুমারের গান গেয়ে মোদির নৈশভোজ মাতালো মালয়েশীয় প্রধানমন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

রাজনৈতিক সম্মেলন মানেই সাধারণত আনুষ্ঠানিক বক্তব্য আর গুরুগম্ভীর আলোচনা। তবে ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের নৈশভোজে সেই পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কিশোর কুমারের একটি গান গেয়ে উপস্থিত অতিথিদের চমকে দেন তিনি।

১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়ে নৈশভোজের অনুষ্ঠানে লাইভ পিয়ানোর সঙ্গে কিশোর কুমারের ১৯৬৫ সালের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গানটি পরিবেশন করেন আনোয়ার। গানটি টিন দেবিয়ান সিনেমার, এর সুরকার এস ডি বর্মণ, গীতিকার মাজরুহ সুলতানপুরী।-খবর তোলপাড়।

নিজের পরিবেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘গুরু মিনতাক ইজিন ন্যায়ি কেজাপ ওকে!’ যার অর্থ—‘গুরু, একটু গান গাইতে পারি?’ ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের কাছ থেকে প্রশংসা পান তিনি।

ভারতীয় গান ও সিনেমার প্রতি আনোয়ারের ভালোবাসা অবশ্য নতুন নয়। এর আগেও ভারতে সফরের সময় কিশোর কুমারের গানটি গেয়েছিলেন তিনি। ২০২৪ সালে দিল্লির একটি অনুষ্ঠানে গেয়েছিলেন মুকেশের জনপ্রিয় গান ‘দোস্ত দোস্ত না রহা’।

এবারের ব্রিকস সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন ইস্যু, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়। ব্রিকসের অংশীদার দেশ হিসেবে সম্মেলনে অংশ নেয় মালয়েশিয়া। ভারত-মালয়েশিয়া বৈঠকে ডিজিটাল প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈশ্বিক অবস্থানেরও প্রশংসা করেন আনোয়ার। তিনি সাংবাদিকদের বলেন, দেশে ফিরে যাওয়ার আগে অনেকেই তাকে মোদির প্রতি উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর