• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত, আহত ৩

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

Views: 5

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভাতিজা ফারুক হোসেনের (৪০) শাবলের আঘাতে সোনা বানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। -খবর সংবাদদাতা,কুড়িগ্রাম।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।
নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ফারুকের ছোট বোন মমিনা খাতুন (৩০), ছোট ভাইয়ের স্ত্রী জোসনা খাতুন (২৬) এবং চাচা খলিলুর রহমান (৫৫)। তাঁদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক কয়েক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। কখনো মায়ের কাছে মাদক কেনার টাকা চাইতেন, আবার কখনো চাচার কাছে জমির দলিল চেয়ে ঝগড়ায় জড়াতেন।
রৌমারী সদরের ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান, ফারুক ও তাঁর চাচা খলিলুর রহমানের বাড়ির উঠান পাশাপাশি। শুক্রবার দুপুর ১২টার দিকে ফারুক তাঁর ছেলে টিটু ও মা জামিরন বেগমকে একটি ঘরে আটকে রাখেন। এ সময় নেশার টাকার জন্য তাঁদের জিম্মি করেন তিনি।
পরে পরিবারের অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করতে গেলে ফারুক ঘর থেকে শাবল নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে শাবলের আঘাতে চাচি সোনা বানু নিহত হন। আহত হন আরও তিনজন। ঘটনার পর স্থানীয় লোকজন ফারুককে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ফারুককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও মামলায় আসামি করা হবে।


এই বিভাগের আরও খবর