• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ, শিশিরে রুপালি আমনক্ষেত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Views: 4

নিজস্ব প্রতিবেদক:

ভাদ্রের শেষ প্রান্তে এসে কুড়িগ্রামের প্রকৃতিতে মিলছে শীতের আগমনী বার্তা। কাকডাকা ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। ভোরের কুয়াশাচ্ছন্ন আবহ আর ঘাস-লতা ও আমন ধানের পাতায় জমে থাকা শিশির জানান দিচ্ছে-শীত যেন আগেভাগেই কড়া নাড়ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমন ধানের বিস্তীর্ণ সবুজ খেতের প্রতিটি পাতায় জমে আছে শিশিরবিন্দু। সূর্যের আলো ফুটে ওঠার আগমুহূর্তে শিশিরে ভেজা ধানগাছগুলোকে দূর থেকে মনে হচ্ছিল রুপালি চাদরে মোড়ানো। সকালের কোমল রোদে শিশিরবিন্দু ঝলমল করে উঠলে গ্রামীণ প্রকৃতিতে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য।

কাকডাকা ভোরে মাঠে কাজে বের হওয়া কৃষকদেরও গায়ে দেখা যায় হালকা গরম পোশাক। কেউ কেউ মাথায় গামছা বা চাদর জড়িয়ে কাজে বের হচ্ছেন। ভোরের ঠান্ডা বাতাস আর শিশিরভেজা পথ পেরিয়ে কৃষকেরা ছুটছেন আমন ও সবজি ক্ষেতে।

রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক ডাক্তার পাড়া গ্রামের বাসিন্দা সোলায়মান আলী (৬৫) জানান, ভাদ্র মাস শেষ হতে না হতেই ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলা গরম থাকলেও সকাল ও সন্ধ্যার আবহাওয়ায় শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে খোলা মাঠ ও নদীসংলগ্ন এলাকায় ভোরের ঠান্ডা তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে।

রাজারহাটের গ্রামীণ জনপদে এখন আমন ধানের সবুজ সমারোহ। তার সঙ্গে শিশিরভেজা ভোরের মৃদু শীত প্রকৃতিতে যোগ করেছে নতুন সৌন্দর্য। সবুজ ধানক্ষেতের ওপর জমে থাকা অসংখ্য শিশিরবিন্দু যেন প্রকৃতির হাতে আঁকা রুপালি অলংকার।

ভাদ্রের শেষেই প্রকৃতির এমন রূপ দেখে স্থানীয়দের কেউ কেউ বলছেন, ‘শীত এবার আগেভাগেই চলে আসছে। তবে প্রকৃতির এই মায়াবী রূপে সবচেয়ে বেশি মুগ্ধ ভোরের পথচারী ও প্রকৃতিপ্রেমীরা। শিশিরভেজা আমনক্ষেত আর মৃদু শীতল বাতাসে রাজারহাটের জনপদে এখন যেন শীতের আগমনী সুর বাজছে।’

এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ভাদ্রের শেষ দিকে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসায় ভোরের দিকে হালকা শীতের অনুভূতি হচ্ছে। এ সময় বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে ঘাস, গাছপালা ও আমন ধানের পাতায় শিশির জমতে দেখা যায়। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় এখনই তীব্র শীত পড়ার সম্ভাবনা নেই। তবে রাত ও ভোরের তাপমাত্রা আরও কমতে থাকলে শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়তে পারে।


এই বিভাগের আরও খবর