• বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজারহাটে ভূমি সেবা সপ্তাহ’২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভূমি জ্ঞান বিতরণ সেশন ও কুইজ প্রতিযোগীতা চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজারহাটে ৪০জন খামারির মাঝে আধুনিক দুগ্ধ ব্যবস্থাপনা সরঞ্জাম বিতরণ করলেন ইউএনও তানজিলা তাসনিম কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. আতিক মুজাহিদ এমপি গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ ৫ কোটি ইউরো নির্ধারণ করল ইরান বাংলাদেশের চব্বিশ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম রাজারহাটে ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে ২৭৫০ উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

 

বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক যদি ভারতের নাগরিকত্ব পেতে চান, তাহলে তাকে নিজ দেশের পাসপোর্টের অবস্থা অবশ্যই জানাতে হবে এবং এই সংক্রান্ত একটি ঘোষণাপত্র(ডিক্লারেশন) জমা দিতে হবে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।-খবর তোলপাড়।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিকের ক্ষেত্রে আবেদনকারীর কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যদি কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থেকে থাকে, তবে তাকে অবশ্যই সেই পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদ সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিতভাবে একটি ঘোষণা দিতে হবে, যেখানে বলা থাকবে যে নাগরিকত্ব অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারী তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।

এছাড়া ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এই অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পর সংযোজন করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ওই ১সি তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে গিয়ে বসবাসরত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।

উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) জারি করেছিল কেন্দ্র। ওই সংশোধিত আইনটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ মসৃণ করে।

এরই ধারাবাহিকতায় এবার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় নতুন সংশোধন আনার ঘোষণা দিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর