• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা বিশ্বকাপে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

Views: 1

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে অভিযান চালিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে দাবি করেছেন পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ঝাড়খোলা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের সিমেন্টে বাঁধানো খাটের নিচে মাটির ভেতরে তৈরি একটি গর্তে লুকিয়ে রাখা চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন মালামালের সন্ধান পায় পুলিশ। পরে সেগুলো উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করে। একই সঙ্গে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে উদ্ধার করা মালামালসহ থানায় নিয়ে আসে পুলিশ। আটক আব্দুর রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আরকে রোডের মাঠের পাড় বাজারে একটি সাইকেল মেকার হিসেবে ব্যবসা করেন। তবে উদ্ধার হওয়া চোরাই অটোরিক্সটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশের দাবি, আব্দুর রাজ্জাকের সঙ্গে অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, আব্দুর রাজ্জাক শুধু অটোরিকশা চুরির সঙ্গে জড়িত নন, তাঁর একটি বড় চক্র রয়েছে। চক্রটি অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর