• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা বিশ্বকাপে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

Views: 1

 চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিসেবার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ই অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র UPETC সরকারী শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক, শিক্ষা পরিসেবার বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির নানান বিষয়ে তাদেরকে অবগত করতে হবে বলে জানান তারা। একই সঙ্গে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের একসঙ্গে সকল কাজে অংশ গ্রহণের মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ আরও সুগম হবে বলে জানান তারা।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর অফিসার আফজাল হোসাইন, FDIDP প্রকল্পের ম্যানেজার রুহুল আমিন সরকার, ডা: ইমরান খান রিহ্যাবিলিটেশন অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার মোন্তাজুল রহমান, টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার আনিছুর রহমান।
আরও বক্তব্য রাখেন, উক্ত প্রকল্পের AO ইলিয়াস হোসাইন, CA শিরিনা বেগমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর