• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ জন

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৯ জন তরুণ-তরুণী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় তাদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা আবেদন ফি।

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এসব প্রার্থীর অনেকেই নিম্নবিত্ত পরিবারের সন্তান। অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা কোনো তদবির ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও কঠোর পরিশ্রমের ভিত্তিতে তারা চাকরির সুযোগ পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে দেখা যায় আনন্দঘন পরিবেশ। অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় পরিবারগুলোর মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ।

কুড়িগ্রাম–এ এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ তরুণদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা তৈরি করবে এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, মেধাবী ও দক্ষদের চাকরি হয়েছে। আগামীতে নিয়োগপ্রাপ্তরা “দেশ ও জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর