• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

Views: 3

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে চিলমারী উপজেলার জোড়গাছ হাটে দোকানপাট, বাড়িঘর ভাঙ্গচুর কারী মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারেব দাবিতে রবিবার(২১জুন) বিকালে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লিখিত অভিযোগসুত্রে জানান যায় চিলমারী উপজেলার রমনা জোড়গাছ হাটে দীর্ঘ এক যুগ থেকে হোটেল ব্যবসা করছেন একই এলাকার মরহুম হোটেল ব্যবসায়ী আব্দুল শেখের ৪ পুত্র রমনা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সিদ্দিক, আবু তালেব, রঞ্জুসহ পৃথক ৩ টি হোটেলে, ১ টি ফলের দোকানের আলাদা ব্যবসা করে আসছেেন।

গত ১৭ জুন বুধবার দোকানের পাওনা টাকা চাইতে গেলে কুদ্দুস গংরা চড়াও হোন।সিদ্দিকের সঙ্গে বাকবিতন্ডায় মারপিটের এক পর্যায়ে প্রথমে সিদ্দিকের হোটেল ভাঙ্গচুর করেন। পরে একে একে বাকী ৩ টি দোকান ভাঙ্গচুর ও লুটপাট চালায়। আমরা প্রতিবাদ করলে কুদ্দুস গংরা আরো সংগঠিত হয়ে বাজারে পাশে ওয়াবদা বাঁধে থাকা ২ টি বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট চালায়। এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয়,নইলে ঐ এলাকায় যাকে পাবে তাঁকে হত্যার করার হুমকি দেয়।

ভুক্তভোগীরা চিকিৎসার জন্য চিলমারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও চড়াও হয় সন্ত্রাসীরা ।পরে জীবনের ভয়ে পালিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে পালিয়ে আছে ভুক্তভোগীরা।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নারী, শিশু অন্য সদস্যরাও বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সুচতুর কুদ্দুস গংরা ভুক্তভোগীদের এলাকা ছাঁড়া করে মিথ্যা মাদক ব্যবসায়ী সাজিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্রচার- প্রচারণা চালাচ্ছেন।

এবিষয়ে হোটেল ব্যবসায়ী সিদ্দিক বলেন পৈতৃক সুত্রে হোটেল ব্যবসা করছি দীর্ঘ এক যুগ ধরে। আমরা কেমন ব্যবসায়ী বাজারের অন্যন্য ব্যবসায়ীরা জানে।আমাদের পাওনা টাকা না দিয়ে উল্টো প্রতি হাটে হাটে চাঁদা দাবি করে। নিয়মিত চাঁদা নি দিলে এই বাজারে ব্যবসা না করার হুমকি দিয়ে আসছে দীর্ঘ দিন থেকে।

সন্ত্রাসীরা একটি সিন্ডিকেট গড়ে তোলে দোকান হাটের দোকান ব্যবসায়ীরা ছাড়াও হাটে আগত ক্রেতা বিক্রেতার কাছে নিয়মিত চাঁদা তুলে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও ইজারাদার বলেন চাঁদার প্রতিবাদ করলেও আমাদের সাথে কুদ্দুস গংদের একাধিকবার বাকবিতন্ড হয়।

সন্ত্রাসীদের সিন্ডিকেটের কাছে জুলুম নির্যাতনের শিকার হলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি।কেউ প্রতিবাদ করলে নেমে আসত জুলুম নির্যাতন ও মিথ্যা তথ্য দিয়ে সাজানো নানান প্রচারণা। শুধু রমনা হাঁটে নয় গোটা এলাকায় রাজত্ব ও ত্রাস সৃষ্টি করেছেন ওই সিন্ডিকেট। ভুক্তভোগী আহতরা গতকাল চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারের চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


এই বিভাগের আরও খবর