• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য রিয়ান গ্রেপ্তার নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার রামদা উদ্ধার, গ্রেপ্তার ২ বিটিভিতে উচ্চ শ্রেণিতে উন্নীত হলেন ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 
‘মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়া প্রতিরোধ করি, আগামী প্রজন্মকে রক্ষা করি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে মোটরসাইকেল শোভাযাত্রা, গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার নাজিমখান এলাকার তেজার মোড় বাজার থেকে এ কর্মসূচি শুরু হয়। স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি কদমতলা, ঠুটাপাইকড়, বাছড়া ও নাজিমখান বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলদলিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

‘মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়া প্রতিরোধ কমিটি’র তেজার মোড় বাজারের আহ্বায়ক এবং নাজিমখান উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী (মাস্টার) কর্মসূচিতে নেতৃত্ব দেন।

পথসভায় বক্তব্য দেন নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান (পাখি), রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু হক্কানী, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল আলম বকসী বাদশা, সদস্য সচিব আতিকুল ইসলাম আতিক, দলদলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বায়েজিদ মিয়া, সোনালী ব্যাংক রাজারহাট শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ান ও নাজিমখান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। এ জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশু-কিশোরদের মধ্যে নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, মাদক ও অনলাইন জুয়া শুধু ব্যক্তিজীবনেই নয়, বরং পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে দ্রুত অর্থ উপার্জনের আশায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অনেক তরুণ সর্বস্ব হারাচ্ছেন। এতে তারা হতাশা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়ছেন।

বক্তারা মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ও কার্যকর ভূমিকা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর