• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মৌমাছির আক্রমণে জামায়াতের ৩ নেতাকর্মী আহত

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

পিএম সৈকত:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ একটি মৌমাছির ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা দ্রুত মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন। তবে এরই মধ্যে তিনজনই আহত হন।
প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, আকস্মিক এই হামলায় তারা দিশেহারা হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা বিনতে ফারুক জানান, ভিমরুলের কামড়ে আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো কামড় দেওয়ায় তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে। অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর