• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে ২৭৫০ উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Views: 4

 

পিএম সৈকত:

ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘ইইপি’ (EEP) প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ২৭৫০ জন উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারহাট প্রকল্প অফিস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপকারভোগীদের মাঝে নটকন গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রাজারহাট উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এবং ‘ইইপি’ প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার অঞ্জলী রানী রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘ইইপি’ প্রকল্পের রাজারহাট অফিস জানান, ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘ইইপি’ প্রকল্পের আওতায় উপজেলার ২৭৫০ জন নারী উপকারভোগী এই চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণ, পুষ্টি উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।


এই বিভাগের আরও খবর