• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

খাল খনন কর্মসূচির উদ্বোধন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬

Views: 12

 

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুত নাখেন্দা থেকে পূর্ব-পশ্চিম দেবত্তর মাদ্রাসা ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

রাজারহাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, জামায়াত এবং এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, খাল খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।


এই বিভাগের আরও খবর