• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

Views: 3

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজারহাট রেলস্টেশন চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে প্রচারণা চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মো. নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল ও আবুল কালাম আজাদসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর