• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

Views: 3

পিএম সৈকত:
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা রোড উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম ব্যাপারী, যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সচিব সচিব নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, কৃষকদলের সদস্য সচিব আলমগীর হোসেন ও তাঁতি দলের সদস্য সচিব সাজু,উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাস, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক নাসিম প্রমূখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর