• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ভূমি সেবা মেলার সমাপনীতে সেরা করদাতা ও কুইজ বিজয়ীদের সম্মাননা

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে এ অনুষ্ঠানে কানুনগো মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

তিনি বলেন ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং নিয়মিত ভূমি কর পরিশোধের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতে ভূমি করদাতাদের আরও বড় পরিসরে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। পাশাপাশি সেবা গ্রহণকারীদের আরও সচেতন হওয়ার জন্যও আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

সমাপনী অনুষ্ঠানে ভূমি কর নিয়মিত পরিশোধে উৎসাহ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ ভূমি করদাতাদের মধ্যে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এবারে উপজেলার শ্রেষ্ঠ ভূমি করদাতা হিসেবে সম্মাননা লাভ করেন আবু জাফর মো. সামসুদ্দিন।

ইউনিয়ন ভিত্তিক শ্রেষ্ঠ করদাতারা হলেন চাকিরপশার ইউনিয়নের আশরেফা হোসেন চৌধুরী, রাজারহাট ইউনিয়নের দীনবন্ধু রায় বণিক, ছিনাই ইউনিয়নের মোখলেছুর রহমান পাটোয়ারী, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ননের মো. শফিকুল ইসলাম, বিদ্যানন্দ ইউনিয়নের মো. খোরশেদ আলম, নাজিমখান ইউনিয়নের মো. জামাল উদ্দিন, উমর মজিদ ইউনিয়ননের আবু জাফর মো. সামসুদ্দিন। পরে তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামিউর রহমান।

অন্যদিকে, ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় রাজারহাট বিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করে। মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করে মো. ইউসুফ আলী, দ্বিতীয় স্থান লাভ করে মোছা. ফারজানা খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করে মোছা. সাবরিন নাহার আন্না। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর