• বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজারহাটে ভূমি সেবা সপ্তাহ’২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভূমি জ্ঞান বিতরণ সেশন ও কুইজ প্রতিযোগীতা চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজারহাটে ৪০জন খামারির মাঝে আধুনিক দুগ্ধ ব্যবস্থাপনা সরঞ্জাম বিতরণ করলেন ইউএনও তানজিলা তাসনিম কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. আতিক মুজাহিদ এমপি গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ ৫ কোটি ইউরো নির্ধারণ করল ইরান বাংলাদেশের চব্বিশ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম রাজারহাটে ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে ২৭৫০ উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ভূমি সেবা সপ্তাহ’২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভূমি জ্ঞান বিতরণ সেশন ও কুইজ প্রতিযোগীতা

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে ভূমি সেবা সপ্তাহ’২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বেসিক ভূমি জ্ঞান ও নলেজ শেয়ারিং এবং কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯মে) দুপুরে রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেশনটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

এসময় তিনি ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর পালিত ভূমি সেবা সপ্তাহের এ বছরের আয়োজনের অংশ হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নামজারি, খতিয়ান, দাগ নম্বর, ভূমি উন্নয়ন কর, দলিল রেজিস্ট্রি এবং ডিজিটাল ভূমি সেবাসহ মোট ১৫টি মৌলিক বিষয় সহজ ও প্রাণবন্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এছাড়া তিনি নামজারি, খতিয়ান ও দাগ নম্বরের ধারণা, ভূমি উন্নয়ন কর (খাজনা) ও দাখিলার গুরুত্ব, ই-নামজারি ও ই-পর্চা ডিজিটাল সেবা পরিচিতি এবং খাস জমি, ওয়ারিশ সনদ ও নাগরিক অধিকার সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

তিনি আরও বলেন, ভূমি সেবা এখন ডিজিটাল, মোবাইলেই খতিয়ান ও নামজারি করা যায়। জমির কাগজপত্র বুঝলে পরিবারকে রক্ষা করতে পারবে। জমিজমা সংক্রান্ত জ্ঞান কেবল বড়দের বিষয় নয়, আজকের শিক্ষার্থীরাই আগামীতে এই দেশের সচেতন নাগরিক। ভূমি আইন সম্পর্কে সঠিক ধারণা থাকলে প্রতারণা ও বিরোধ এড়ানো সম্ভব।
সেশন শেষে শিক্ষার্থীদের মাঝে ২০টি এক কথায় উত্তরের কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর