• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে মাইলস ফিড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬

Views: 5

 

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে “মাইলস ফিডের সঠিক ব্যবহার ও গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি”বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫মে) বিকালে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয়নাল ফিড ঘরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ আবুল কালাম আজাদ।

জছিদুল হক মাস্টারের সভাপতিত্বে মাইলস ফিড’র ডিজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস ফিড’র ডিজিএম জিয়াউর রহমান জিয়া ও প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,শহিদুল ইসলাম মাষ্টার, মাইলস ফিড’র এজিএম মঞ্জুরুল ইসলাম, মার্কেটিং অফিসার শরিফুল ইসলাম ও ডিলার মো. জয়নাল আবেদীন প্রমূখ।

বক্তারা বলেন, মাছ চাষী গবাদীপশু চাষীদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে মানসম্মত ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই। “মাইলস ফিড”ব্যবহারের মাধ্যমে পশুর স্বাস্থ্য ভালো থাকে, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায় এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হন।

তারা আরও বলেন, অনেক সময় বাজারে নিম্নমানের বা ভেজাল ফিড পাওয়া যায়, যা মাছ ও পশুর জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে খামারিদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং মাইলস ফিড ব্যবহারের সঠিক নিয়ম ও পরামর্শ প্রদান করেন। সভায় স্থানীয় ৩ শতাধিক গরুর খামারি, মাছ চাষী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর