• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬

Views: 3

পিএম সৈকত: 

শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনন, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে ‌‌‌‌’Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026′-অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও মেধার উজ্জ্বল বিকাশ ঘটে।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং উদ্ভাবকেরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের তৈরি বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বাস্তবমুখী ব্যবসায়িক ধারণা প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কফিল উদ্দিন এবং উপজেলা এনসিপির আহ্বায়ক জমায়েত হোসেন খোকন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা তাসনিম বলেন, “রাজারহাটে বিজ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে একটি বিজ্ঞান পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন ও গবেষণামুখী কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারবে।”

আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের মধ্য থেকে নির্বাচিত সেরা প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ উপস্থাপনকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর