• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাতের যে কোন সময় কঠোর হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

Views: 0

 

১১জুন রাতের যে কোন সময় কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন ট্রাম্প।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বৃহস্পতিবার(১১জুন) এ তথ্য জানানো হয়েছে। –খবর তোলপাড়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার মতো একইভাবে খার্গ দ্বীপসহ ইরানের তেল দখলের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এ দ্বীপটিতে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করা হয়। এটি ইরানের আয়ের অন্যতম প্রধান উৎস।

ইরানের এ দ্বীপটি গভীরভাবে সুরক্ষিত রাখা হয়েছে। এতে ক্ষেপণাস্ত্র, নৌ-মাইন এবং বিপ্লবী গার্ড বাহিনীর ব্যাপকভাবে নিরাপত্তা মোতায়েন রয়েছে। দ্বীপটি দখল করতে হাজার হাজার আমেরিকান সৈন্যের প্রয়োজন হবে। ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর খুব কঠিন আঘাত হানবে (দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের বেশিরভাগ আক্রমণাত্মক সক্ষমতাও উধাও হয়ে গেছে! )।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে কোনো এক সময়ে আমরা খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো স্থাপনা দখল করব। ভেনেজুয়েলার মতো তাদের তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। এটি ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই চমৎকারভাবে ফলপ্রসূ হচ্ছে।

হরমুজের কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিবাদে মঙ্গলবার প্রেসিডেন্ট প্রতিশোধমূলক হামলা চালিয়েছেন। এরপর দ্বিতীয় দফায় গত রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র বোমা হামলা চালানোর পর ট্রাম্পের এই সর্বশেষ হুমকিটি এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর