Views: 4

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের “বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে, উক্ত বিদ্যালয়ের সভা কক্ষে পবিত্র কুরআন শরীফ তেলওয়াতের মাধ্যমে “শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম ও চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারঃ) আব্দুল হাই ছিদ্দিকী।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক নুরুন্নবী সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মুসা মিয়া, সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেনসহ অভিভাবকরা বক্তব্য রাখেন।
বক্তারা সবাই লেখা-পড়া ও সাধারণ জ্ঞানসহ ধর্মীয় জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলেন এবং সকল প্রকার নেশা থেকে দূরে থেকে বইয়ের সাথে ভালো সম্পর্ক গড়ার কথা বলেন তারা। পরে বিভিন্ন পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করা শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, টিফিন বক্স, মগ ও কলম বিতরণ করা হয়েছে।