• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ):

নওগাঁর বদলগাছীতে সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তির দখল ও চাষাবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

স্থানীয়দের ভাষ্য, পিতাম্বরপুর মৌজার ওই জমি দীর্ঘদিন ধরে বারাতৈল ও প্রধানকুন্ডি গ্রামের কয়েকটি পরিবার লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল। তাদের দাবি, ২০২৫ সাল পর্যন্ত নিয়মিত লিজের অর্থ পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে লিজের মেয়াদ শেষ হলে মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ নতুন একটি পক্ষ জমিটি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। জমির দখল ও চাষাবাদ নিয়ে এ দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

ঘটনার দিন জমিতে থাকা পটলের ক্ষেত থেকে ফসল তোলা এবং জমি ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মাসুদ হোসেন গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুর ঘটনায় বিষয়টি হত্যা মামলায় গড়িয়েছে। নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ভিপি জমির দখল ও চাষাবাদ নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর