• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সেতু ভেঙে নিচে পড়ল ট্রলি, আহত ৬

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

সংবাদদাতা, কুড়িগ্রাম  :

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি খালি ট্রলিতে ছয়জন লোক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে ট্রলিটি নিচে পড়ে গেলে যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এই সেতু দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ পথচারী ও এলাকাবাসী দুর্ভোগে পড়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, সেতু ভেঙে ট্রলি ও মানুষ নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে, এর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফলে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর