• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! হুথি হামলা প্রতিহত করতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত -৪১ চিলমারীতে ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের এডভোকেসি সভা কুড়িগ্রামে “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ধস, হুমকিতে প্রায় ১০গ্রামের মানুষ রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা রাজারহাটে সমাজসেবা কার্যালয় ও শিশু সদন পরিদর্শন করেন সমাজসেবার উপপরিচালক বিশ্বমঞ্চে বিরল ইতিহাস বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী! আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

হুথি হামলা প্রতিহত করতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

ইয়েমেনের হুথিদের হামলা প্রতিহতে সৌদি আরবের লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। এছাড়া সেখানে রাডার সিস্টেম ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটি।-খবর তোলপাড়।

হুথি ও সৌদির সাম্প্রতিক উত্তেজনার মধ্যে হুথিরা ইয়ানবু বন্দরকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এই বন্দর রক্ষায় নিজেদের সেনা পাঠানোর ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বলেছেন, “আমরা সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি। যারমধ্যে সেনা, রাডার সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এসব পাঠানোর লক্ষ্য হলো ইয়ানবু বন্দরকে রক্ষা করা। আমরা কোনো দ্বন্দ্বে জড়িত হতে যাচ্ছি না শুধু এ বন্দরটি রক্ষার জন্য যাচ্ছি।”

বৃহস্পতিবার সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, ইয়ানবু ও তাইফে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সূত্র: টিএফ১, ফ্রান্স২ টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর