• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

১৬ জলকপাট ফের খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবার খুলে দেওয়া হয়েছে। শুক্রবার(১১সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে লেকের অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। এটি চলতি মৌসুমে তৃতীয়বারের মতো জলকপাট খোলার ঘটনা।-খবর তোলপাড়।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে স্পিলওয়ের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে। এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুটে পৌঁছালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পরে পরিস্থিতি অনুযায়ী জলকপাটগুলো ধাপে ধাপে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খোলা হয়েছিল। এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পানি কমে যাওয়ার পর সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জলকপাট খোলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য বন্যা ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতেই আগাম সতর্কতামূলকভাবে লেকের অতিরিক্ত পানি নিষ্কাশন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর