• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে অন্যের শান্তি বিঘ্নিত না করার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর কিশোরী ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার ২৪ ঘণ্টায় বাংলাদেশের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করা হবে জানালো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত যুদ্ধবিরতির মাঝেই ইরানে মার্কিন বিমান হামলা ইরান শান্তি চুক্তিতে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ বাধ্যতামূলক করতে চান ট্রাম্প ৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার শঙ্কা বিশ্বব্যাপী বক্স অফিসে সাফল্য দেখাচ্ছে ‘মাইকেল’ ইউক্রেনে বড় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের রাজধানী ছাড়ার আহ্বান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

২৪ ঘণ্টায় বাংলাদেশের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৯ জন এই রোগের বিভিন্ন লক্ষণ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি মিলেছে।

আজ মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ নিয়মিত প্রতিবেদন থেকে এই উদ্বেগের তথ্য জানা গেছে।-খবর তোলপাড়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৫৫টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৮৮ জন শিশুর নিশ্চিতভাবে হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকি ৪৬৭ জন শিশু মারা গেছে হামের নানা উপসর্গ নিয়ে।

একই সময়ে সারা দেশে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৮ হাজার ৭৭২ জন। এর বাইরে আরও ৬৬ হাজার ২৩ জন শিশু এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত ২৩৬ জন শিশু মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ২২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর এই সামগ্রিক হিসাবটি গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে শুরু করে আজ ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর