• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৩ উপসচিবকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Views: 0

বাংলাদেশের প্রশাসনে কর্মরত ৩ উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। –খবর তোলপাড়।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওএসডি করা ওই ৩ উপসচিব হলেন— জামালপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেলেটমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, ঢাকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প করপোরেশনের সচিব (উপসচিব) মিজ্‌ নাহিদা বারিক।

এ বিষয়ে উপসচিব জেতী প্রু’র সই করা পৃথক প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এই বিভাগের আরও খবর