• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালেব কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রেফতার শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দক্ষিণ রামখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী প্রকৃতির ঢাকে বাথরুমে যায়। এসময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর‌্যন্ত দেনদরবার করেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা।

পরে নাগেশ্বরী থানা পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ (মঙ্গলবার) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান জানান,গ্রেফতার শিক্ষক মোতালেবকে মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আর ভিকটিমকে থানা হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর