• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৫ দিনের সরকারি সফরে রংপুর ও লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

Views: 3

পিআইডি, রংপুর:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাঁচ দিনের সরকারি সফরে ২৯ জুলাই (বুধবার) লালমনিরহাটে আসছেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৩০শে জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করবেন। পরে বিকাল ৩ টায় জিয়া খাল ও কেডিএ খাল পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজে কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজন-সংক্রান্ত আলোচনাসভায় অংশগ্রহণ করবেন। একই দিন রাত ৮ টায় সার্কিট হাউজে শ্রী শ্রী গোশালা সোসাইটির কমিটি গঠন-সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন।

সফরসূচিতে উল্লেখ করা হয়, ৩১শে জুলাই (শুক্রবার) বিকাল ৪ টায় মন্ত্রী লালমনিরহাট কালেক্টরেট মাঠে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ, ২০২৬-এর উদবোধন করবেন। পরে বিকাল ৫ টায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭ টায় লালমনিরহাট জেলা পরিষদ (নতুন) অডিটোরিয়ামে আলোকিত লালমনিরহাট-এর মূল্যায়ন সভায় অংশগ্রহণ করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ১লা আগস্ট (শনিবার) সকাল ১০ টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গায় আরডিআরএস-এর অন্ধ শিশুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। দুপুর ১২ টায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাইকেল, সেলাই মেশিন, ফ্যান ও খেলাধুলার সামগ্রী বিতরণ করবেন। এরপর তিনি সন্ধ্যা ৭ টায় তিনি আবুল কাশেম মণ্ডল মজনুর চাতালে ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মোগলহাট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের যৌথ সভায় অংশগ্রহণ করবেন।

২রা আগস্ট (রবিবার) সকাল ১১ টায় মন্ত্রী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় অংশগ্রহণ করবেন। পরে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে মন্ত্রী লালমনিরহাট ত্যাগ করবেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর