• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

Views: 5

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে তিনটি অর্থবছরের জন্য গ্রামীণ কল্যাণকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।-খবর তোলপাড়।

এনবিআরের দাবিকৃত এই কর নিয়ে আপত্তি জানিয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে পৃথক রিট করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত এসব রিটের ওপর রুল জারি করেন। শুনানি শেষে বৃহস্পতিবার সেই রুল খারিজ করে এনবিআরের দাবির পক্ষে রায় দেন হাইকোর্ট।

এর ফলে রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ তৈরি হলো।

মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে দেওয়া একটি রায় হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। পুনর্মূল্যায়ন ও শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ রুল খারিজ করে নতুন করে রায় দেন।

গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের কর দাবি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হওয়ার পর দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি এই পর্যায়ে আসে। বৃহস্পতিবারের রায়ের ফলে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ বহাল হলো।


এই বিভাগের আরও খবর