• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

Views: 0

হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজার এলাকায় রবিবার (৩০ আগস্ট) রাতে সদর থানার এস আই (নিরস্ত্র) ইমরান হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একই উপজেলার চর হরিকেশ ৪ নং ওয়ার্ড এলাকার মাদক কারবারি মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) কে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর