• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

Views: 6

 

রংপুর মহানগরীর হাজিরহাটে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হাকিম (৫৫) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৭ মে) দুপুরে হাজিরহাট থানার চণ্ডীমণ্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল হাকিম ওই গ্রামেরই মৃত সুজা মিয়ার ছেলে।-খবর সংবাদদাতা রংপুর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে বাড়ির পাশে খেলছিল ওই ভুক্তভোগী শিশু। এ সময় নাস্তা কিনে দেওয়ার প্রলোভনে তাকে ডেকে নেয় প্রতিবেশী আব্দুল হাকিম। পরে একটি নির্জন কলাবাগানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। এসময় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। অপরাধী ছাড় পাবে না।


এই বিভাগের আরও খবর