• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে সমাজসেবা কার্যালয় ও শিশু সদন পরিদর্শন করেন সমাজসেবার উপপরিচালক বিশ্বমঞ্চে বিরল ইতিহাস বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী! আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৫প্রতিষ্ঠান কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৯ বছরের শিশুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

Views: 1

 

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মারচর (পাগলার বাজার) এলাকায় হালিমা খাতুন (৯) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে নিজ ঘরের ভিতর বিছানার উপর বাশেঁর ধড়নায় ওড়না পেঁচানো মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার (৫জুন) রাত সাড়ে ৮টার সময় তাকে ওই অবস্থায় উদ্ধার করা হয়।

মৃত: হালিমা খাতুন ওই গ্রামের হেলাল মন্ডলের মেয়ে। তার মা আমেলা বেগম দুই বছর পূর্বে স্বামীকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে হালিমা খাতুন দাদীর কাছে থাকছেন।
দাদী বেইলা বেগম জানান, বাড়ির পাশে বাজারে দাদা দাদীসহ সারাদিন হোটেলের ব্যবসায় নিয়োজিত ছিল সে। সন্ধ্যায় বাইরে থেকে আসি বলে চলে যায়। দেড় ঘন্টা যাবত দোকানে ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮টার সময় নিজ ঘরে ফাঁস দেয়া অর্ধ ঝুলন্ত অবস্থায় বিছানার উপর পান।

নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, রাত্রে ঘটনাটি কচাকাটা থানাকে অবহিত করা হলে তারা শনিবার সকালে ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

জানা গেছে, কাজের সন্ধানে হালিমার বাবা টাঙ্গাইলে অবস্থান করছে। হালিমা দাদা দাদীর সাথে সরকারি আবাসনে থাকতো।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস বলেন, খবর পেয়ে সকালে পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কচাকাটা থানায় এটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন নিহতের চাচা জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর